| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ষড়যন্ত্রের অংশ হিসেবে জ্বালানির কৃত্রিম সংকট তৈরি করা হয়েছিল: চিফ হুইপ

reporter
  • আপডেট টাইম: মে ১৪, ২০২৬ ইং | ১৯:৪৩:৪৯:অপরাহ্ন  |  ৮২৭ বার পঠিত
ষড়যন্ত্রের অংশ হিসেবে জ্বালানির কৃত্রিম সংকট তৈরি করা হয়েছিল: চিফ হুইপ

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে একটি মহল জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়েছিল- এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মণি।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে বরগুনায় আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।

এ সময় চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, কয়েকদিন আগে পাম্পে তেলের লাইন ২ থেকে ৫ কিলোমিটার পর্যন্ত লম্বা ছিল। সবাই মিলে কাজ করার ঘোষণা দেয়ার তিনদিনের মধ্যে লাইন ফাঁকা। এ তেল অন্য জায়গা থেকে আসেনি, দেশেই ছিল।

তিনি আরও বলেন, উপকূলভিত্তিক উন্নয়ন জোরদার করতে আলাদা মন্ত্রণালয় গঠন সময়ের দাবি। এ বিষয়ে প্রধানমন্ত্রীসহ সরকারের কাছে দাবি জানানো হয়েছে। তিনি দাবি করেন, উপকূলীয় সম্পদ সঠিকভাবে কাজে লাগাতে পারলে রাষ্ট্রের দুটি বাজেটের সমান আয় করা সম্ভব। পাশাপাশি চোরাচালান বন্ধ করতে পারলে সরকারের ব্যাপক রাজস্ব বৃদ্ধি পাবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান অন্তত ১শ’টি উন্নয়ন কাজ হাতে নিয়েছেন যা বাস্তবায়নের অপেক্ষায় আছে। কিছু বাস্তবায়ন হয়েছে দাবি করে হুইফ বলেন, সকল মন্ত্রণালয় ব্যাপক কর্মযজ্ঞ চলছে। তিনি ঘোষণা দেন, নিজ জেলা হিসেবে বরগুনাকে মডেল জেলায় পরিণত করা হবে। সেক্ষেত্রে প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন।

উন্নয়ন কর্মকাণ্ডের মান আরও বাড়ানোর তাগিদ দিয়ে চিফ হুইপ বলেন, দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে গুণগত মান নিশ্চিত করতে হবে। দুর্নীতির বিষয়ে তিনি বলেন, দুর্নীতি পুরোপুরি নির্মূল করা সম্ভব না হলেও এটিকে সহনীয় পর্যায়ে নামিয়ে আনার জন্য সরকার কাজ করছে।

অপসাংবাদিকতা রোধে করণীয় সম্পর্কে এক প্রশ্নের জবাবে নুরুল ইসলাম মণি বলেন, এটি একটি জটিল বিষয়। তবে অপতথ্য ও অপসাংবাদিকতা বন্ধে সংশ্লিষ্টরা কাজ করছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪