| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে নীল প্যানেলের জয়

reporter
  • আপডেট টাইম: মে ১৫, ২০২৬ ইং | ০৯:২১:১৫:পূর্বাহ্ন  |  ১৯২৬৮৭ বার পঠিত
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে নীল প্যানেলের জয়

স্টাফ রিপোর্টার: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি-এর ২০২৬-২০২৭ সেশনের নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ ১৩টি পদে জয় পেয়েছে বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল (নীল প্যানেল)। সদস্যের একটি পদে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামী-সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেলের (সবুজ প্যানেল) প্রার্থী।

ঘোষিত ফল অনুযায়ী, সভাপতি পদে নীল প্যানেলের ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ২ হাজার ৯৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের অ্যাডভোকেট আবদুল বাতেন পেয়েছেন ৭৮৮ ভোট।

সম্পাদক পদে নীল প্যানেলের অ্যাডভোকেট মোহাম্মদ আলী ২ হাজার ৫৮২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের এ কে এম রেজাউল করিম খন্দকার পেয়েছেন ৭৮৬ ভোট।

দুই দিনব্যাপী এ নির্বাচনে বুধবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রথম দিন ১ হাজার ৭৭১ জন এবং দ্বিতীয় দিন ২ হাজার ২৭৭ জন আইনজীবী ভোট দেন। সব মিলিয়ে ১১ হাজার ৯৭ ভোটারের মধ্যে ৪ হাজার ৪৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট গণনা শেষে বৃহস্পতিবার রাত দুইটার দিকে নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক সাবেক বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ফল ঘোষণা করেন।

সহ-সভাপতির দুটি পদে নীল প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান। কোষাধ্যক্ষ পদে জয় পেয়েছেন মো. জিয়াউর রহমান। সহ-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল।

সদস্য পদে নীল প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী, এ কে এম আজাদ হোসেন, ওয়াহিদ আফরোজ চৌধুরী, মো. কবির হোসেন, মো. জিয়া উদ্দিন মিয়া ও মো. টিপু সুলতান। অন্যদিকে সবুজ প্যানেল থেকে সদস্য পদে জয় পেয়েছেন মো. আজিম উদ্দিন পাটোয়ারী।

সমিতির ইতিহাসে এবারই প্রথম আওয়ামী লীগপন্থি আইনজীবীরা (সাদা প্যানেল) নির্বাচনে অংশ নিতে পারেননি। বিএনপি-সমর্থিত নীল প্যানেল, জামায়াত-সমর্থিত সবুজ প্যানেল এবং এনসিপি-সমর্থিত লাল-সবুজ প্যানেলসহ মোট ৪০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪