| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রোববার রাত থেকে ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

reporter
  • আপডেট টাইম: মে ১৬, ২০২৬ ইং | ১৩:১৪:১৫:অপরাহ্ন  |  ৮৬৬ বার পঠিত
রোববার রাত থেকে ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

রিপোর্টার্স২৪ ডেস্ক:  গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য রাজধানীর আশপাশের কয়েকটি এলাকায় আগামী রোববার রাত থেকে টানা ১৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

শনিবার (১৬ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৭ মে রাত ১১টা থেকে ১৮ মে বিকেল ৫টা পর্যন্ত মোট ১৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকায় গ্যাস থাকবে না সেগুলো হলো আমিনবাজার ডিআরএস থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের উভয় পাশের এলাকা, বলিয়ারপুর, হেমায়েতপুর, চামড়া শিল্পনগরী, সিংগাইর রোড, ফুলবাড়িয়া, নবীনগর, সাভার পৌর এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া বাজার, গৌরীপুর, কুমকুমারী, রাজাশন, কলমা ও আশপাশের এলাকা।

এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সংযোগ সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া আশপাশের আরও কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে বলেও সতর্ক করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪