| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুলিশ আর সেই ১৭ বছরের ইতিহাসে ফিরে যাবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মে ১৬, ২০২৬ ইং | ১৪:১৩:৫৭:অপরাহ্ন  |  ৮০২ বার পঠিত
পুলিশ আর সেই ১৭ বছরের ইতিহাসে ফিরে যাবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এককভাবে শুধু পুলিশের কাজ নয়, এতে সাধারণ মানুষকেও সহযোগিতা করতে হবে।

শনিবার (১৬ মে) দুপুরে রাজধানীর পল্লবীতে আয়োজিত এক ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, পুলিশ আর সেই ১৭ বছরের কলঙ্কিত ইতিহাসে ফিরে যাবে না।

তিনি বলেন, গত ১৭ বছর পুলিশ বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করে এই বাহিনীর বদনাম করা হয়েছে। বর্তমান সরকার পুলিশকে পূর্ণ স্বাধীনতা দিয়ে জনগণের বন্ধু হওয়ার সুযোগ করে দিয়েছে। এই সুযোগ কাজে লাগাতে জনগণের সহযোগিতা ও আন্তরিকতা প্রয়োজন।

আমিনুল হক বলেন, সরকার গঠনের পর মাত্র তিন মাস সময় পার হয়েছে। খুব দ্রুত সবকিছু পরিবর্তন হয়ে যাবে- এমনটা ভাবা ঠিক নয়। সব ঠিক করতে সময় লাগবে। ১৭ বছরের জঞ্জাল একদিনেই শেষ করা সম্ভব নয়।

এ সময় ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এস এন নজরুল ইসলাম বলেন, সরকার মাদক ও চাঁদাবাজ নিধনে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে। অপরাধ দমনে আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদক ও চাঁদাবাজির বিষয়ে সরকার কোনো ধরনের আপস করবে না।

তিনি বলেন, কুরবানির পশুর হাটগুলোকে ঘিরে ইতোমধ্যে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। হাটে জাল টাকার বিস্তার রোধ, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধে পুলিশ অত্যন্ত তৎপর রয়েছে। এ ছাড়াও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪