| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লুটপাটের উদ্দেশ্যে গোপালগঞ্জে বড় বড় প্রকল্প নেওয়া হয়েছিল: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: মে ১৬, ২০২৬ ইং | ১৪:২১:৩১:অপরাহ্ন  |  ১৪৫৭ বার পঠিত
লুটপাটের উদ্দেশ্যে গোপালগঞ্জে বড় বড় প্রকল্প নেওয়া হয়েছিল: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক: গোপালগঞ্জে লুটপাটের উদ্দেশ্যে বড় বড় প্রকল্প নেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

শনিবার (১৬ মে) রাজধানীর এফডিসিতে “বাজেট ও মূল্যস্ফীতি চ্যালেঞ্জ” শীর্ষক ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “গোপালগঞ্জে বড় বড় প্রকল্প নেওয়া হয়েছিল লুটপাট করার জন্য। গোপালগঞ্জের বড় বড় প্রতিষ্ঠানে কোনো ধরনের লোক নেই। মানুষের অর্থে নির্মিত এসব প্রতিষ্ঠানে কার্যত কোনো সেবা দেওয়া হয় না।”

উপদেষ্টা আরও বলেন, সরকার একটি ভঙ্গুর ও ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পেয়েছে, যেখানে অর্থনৈতিক চাপ বিদ্যমান থাকলেও তা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে। তার ভাষায়, বিদ্যুৎ খাতসহ বিভিন্ন খাতে “অলিগার্কিক” ব্যবস্থাপনা ভেঙে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, “আমরা একটি ধ্বংসপ্রাপ্ত ভঙ্গুর অর্থনীতি পেয়েছি। সরকারের অর্থে টান আছে। তারপরও আমরা ঘুরে দাঁড়াতে চেষ্টা করছি। বিদ্যুৎখাতসহ বিভিন্ন খাতের অলিগার্কিক ব্যবস্থাপনা ভাঙতে সরকার চেষ্টা করে যাচ্ছে।”

দেশের বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, অর্থনৈতিক পুনর্গঠনের অংশ হিসেবে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি জানান, ঢাকা ও চট্টগ্রামের বাইরে বিশেষ করে উত্তরাঞ্চলে নতুন অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানা পুনরায় চালুর উদ্যোগও নেওয়া হচ্ছে।

ড. তিতুমীর বলেন, সরকারের লক্ষ্য হলো অর্থনীতির গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে “অলিগার্কিক ব্যবস্থা” ভেঙে দেওয়া।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪