| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বন্যা নিয়ে যে বার্তা দিলো পাউবো

reporter
  • আপডেট টাইম: মে ১৬, ২০২৬ ইং | ২১:৫৪:৫৩:অপরাহ্ন  |  ৬৭৫ বার পঠিত
বন্যা নিয়ে যে বার্তা দিলো পাউবো

স্টাফ রিপোর্টার: গত কয়েকদিনে বৃষ্টিপাত বাড়ায় উত্তর পূর্বাঞ্চলের নদ-নদীর পানি বেড়েছে। কোথাও কোথাও বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার মাত্রায় পৌঁছে যেতে পারে।

শনিবার (১৭ মে) এমন তথ্য জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

পাউবো জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে সিলেট বিভাগে ভারী থেকে অতিভারী এবং রংপুর বিভাগে মাঝারি-ভারী থেকে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। উজানে ভারতের পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম ও ত্রিপুরা অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, আগামী তিন দিন দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্ৰহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানির সমতল স্থিতিশীল রয়েছে, যা আগামী পাঁচ দিন অব্যাহত থাকতে পারে। গঙ্গা নদীর পানির সমতল স্থিতিশীল রয়েছে। অপরদিকে পদ্মা নদীর পানির সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী পাঁচ দিন গঙ্গা ও পদ্মা নদীসমূহের পানির সমতল স্থিতিশীল থাকতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানির সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী তিন দিন উক্ত নদীসমূহের পানির সমতল বৃদ্ধি পেতে পারে। নেত্রকোনা জেলার ধনু-বাউলাই নদীসমূহের পানির সমতলও বৃদ্ধি পেয়েছে, যা আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে।

এ ছাড়া শেরপুর ও নেত্রকোনা জেলার ভুগাই-কংস নদীসমূহের পানির সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী তিন দিন উক্ত নদীসমূহের পানির সমতল স্থিতিশীল থাকতে পারে। একই সময়ে মনু-খোয়াই নদীসমূহের পানির সমতল বৃদ্ধি পেতে পারে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪