| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওয়েব ফিল্মের প্রধান চরিত্রে মৌ

reporter
  • আপডেট টাইম: মে ১৬, ২০২৬ ইং | ২২:১৮:৫১:অপরাহ্ন  |  ৫০৯ বার পঠিত
ওয়েব ফিল্মের প্রধান চরিত্রে মৌ

স্টাফ রিপোর্টার: শোবিজের নন্দিত মডেল-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। তার রূপ এবং গুণের প্রশংসা শুধু তার ভক্ত-অনুরাগীরাই করেন না, শোবিজ দুনিয়ার সতীর্থরাও তার প্রশংসায় রীতিমতো পঞ্চমুখ। এবার নতুন ওয়েব ফিল্মে নাম লেখালেন তিনি। যেটি মুক্তি পাবে ঈদে।

কাজী আনোয়ার হোসেনের লেখা উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে ওয়েব ফিল্ম নির্মাণ করেছেন আকা রেজা গালিব। এর নাম ‘সারার সংসার’। এতে সারা চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ। কোরবানির ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি।

আর্তনাদ উপন্যাসে সত্তরের দশকের প্রেক্ষাপট থাকলেও সারার সংসার ওয়েব ফিল্মে সময়টি এগিয়ে আনা হয়েছে। চিত্রনাট্য লেখা হয়েছে এই সময়ের উপযোগী করে। চিত্রনাট্য লিখেছেন কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ মাসুমা মায়মুর। প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।

ওয়েব ফিল্মটি নিয়ে নির্মাতা আকা রেজা গালিব বলেন, ‘মূলত পারিবারিক আবহে গড়ে উঠলেও সারার সংসারে রয়েছে একটি জোরালো থ্রিলার উপাদান, যা দর্শকদের এক ভিন্ন অভিজ্ঞতা দেবে। সিনেমায় কিছু প্লট ও চরিত্রের নামে পরিবর্তন আনা হয়েছে। কারণ, আমরা চেয়েছি গল্পটি সময়োপযোগী করে দর্শকের সামনে উপস্থাপন করতে। পুরোটাই করা হয়েছে কাজী আনোয়ার হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে।’

‘সারার সংসার’ ওয়েব ফিল্মে মৌকে দেখা যাবে এক মায়ের চরিত্রে। পুরো গল্প তাকে ঘিরে। এতে দেখা যাবে, ঘটনাক্রমে এক রাতে মৌ অভিনীত চরিত্রটি খুন করে তার মেয়ের গোপন প্রেমিককে। তার মনে ভয় জাগে, পুলিশ জানতে পারলে মেয়ের দুর্নাম ছড়িয়ে যাবে। তাই সবকিছু চাপা দিতে চায় সে। সুযোগ বুঝে লাশ সরিয়ে ফেলে। কিন্তু পুলিশ নিখোঁজ ব্যক্তির খোঁজে নামলে শুরু হয় বিপদ।

এতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, নাফিস আহমেদ, নাফিসা মালিয়াত প্রমি, ইহতেশাম আহমেদ টিংকু প্রমুখ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪