| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আবু সাঈদ হত্যা মামলা: রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মে ১৬, ২০২৬ ইং | ২৩:০৮:১৩:অপরাহ্ন  |  ৪৫০ বার পঠিত
আবু সাঈদ হত্যা মামলা: রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রংপুরে আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক মো. হাসিবুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) রাজধানীর মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করে জানান, অধ্যাপক হাসিবুর রশীদ মামলার পলাতক আসামি ছিলেন এবং রংপুরের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত। গ্রেপ্তারের পর হাসিবুর রশীদকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

জুলাই অভ্যুত্থানের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন ড. মো. হাসিবুর রশীদ। আবু সাঈদ হত্যা মামলার অন্যতম আসামি তিনি।

এ বছরের ৯ এপ্রিল ওই মামলায় রায় হয়। রায়ে ৩০ জন আসামির মধ্যে ২৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২। অধ্যাপক হাসিবুর রশীদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪