| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস আজ

reporter
  • আপডেট টাইম: মে ১৭, ২০২৬ ইং | ০৭:৪৮:২৭:পূর্বাহ্ন  |  ৯৮৫ বার পঠিত
বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস আজ

স্টাফ রিপোর্টার: বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস-২০২৬ রোববার (১৭ মে) পালিত হবে। এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘ডিজিটাল জীবনধারা: সংযোগে স্থিতি, সহনশীলতায় শক্তি’।

দিবসটি উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে আলোচনা সভা, সেমিনার ও দুই দিনব্যাপী টেলিকম মেলার আয়োজন করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। বিশেষ অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য দেবেন বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী।

দিবসটি উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, স্মারক ডাকটিকিট উন্মোচন, রচনা প্রতিযোগিতা, টেলিভিশন চ্যানেলে আলোচনা অনুষ্ঠান এবং টেলিকম মেলার আয়োজনও করা হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে ডিজিটাল প্রযুক্তির ইতিবাচক ব্যবহার, টেলিযোগাযোগ খাতের অগ্রগতি এবং সংযুক্ত ও সহনশীল ডিজিটাল সমাজ গঠনে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এক ভিডিও বার্তায় আইটিইউ মহাসচিব ডোরিন বোগডান-মার্টিন বলেন, ডিজিটাল সংযোগ এখন শুধু প্রযুক্তি নয়, বরং অর্থনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক নিরাপত্তার ভিত্তি।

উল্লেখ্য, ১৮৬৫ সালের ১৭ মে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন প্রতিষ্ঠার স্মরণে ১৯৬৯ সাল থেকে বিশ্ব টেলিযোগাযোগ দিবস পালিত হয়ে আসছে। পরে ২০০৬ সালে দিবসটির নাম পরিবর্তন করে ‘বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস’ করা হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪