| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রপ্তানিতে ৩১০০ কোটি টাকার নগদ সহায়তা পরিশোধ

reporter
  • আপডেট টাইম: মে ১৭, ২০২৬ ইং | ০৮:০১:০৯:পূর্বাহ্ন  |  ৭৮৩ বার পঠিত
রপ্তানিতে ৩১০০ কোটি টাকার নগদ সহায়তা পরিশোধ

স্টাফ রিপোর্টার: ঈদের আগে রপ্তানিকারকদের জন্য ৩ হাজার ১০০ কোটি টাকার বকেয়া নগদ প্রণোদনা পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্প পেয়েছে ২ হাজার ৯০০ কোটি টাকা।

শনিবার বাংলাদেশ ব্যাংক জানায়, চলতি অর্থবছরের ৩০ এপ্রিল পর্যন্ত জমা হওয়া সব আবেদন নিষ্পত্তি করে এ অর্থ ছাড় করা হয়েছে। মোট প্রণোদনার প্রায় ৯৩ দশমিক ৫ শতাংশই গেছে তৈরি পোশাক খাতে। বাকি অর্থ দেওয়া হয়েছে পাট ও পাটজাত পণ্য রপ্তানিকারকদের।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, দ্রুত নগদ সহায়তা ছাড়ের ফলে রপ্তানিকারকদের তারল্য সংকট কমবে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে। একই সঙ্গে রপ্তানি আয় বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রার প্রবাহ শক্তিশালী করতেও এ সহায়তা ভূমিকা রাখবে।

সংশ্লিষ্টরা জানান, অতীতে প্রণোদনার আবেদন নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা থাকলেও এবার বকেয়া পরিশোধের মাধ্যমে ব্যবসায়ীদের চাপ অনেকটাই কমেছে। এতে রপ্তানিমুখী শিল্পে উৎপাদন ও বিনিয়োগ বাড়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।

চলতি অর্থবছরের জানুয়ারি-জুন মেয়াদেও সরকার রপ্তানি প্রণোদনা বহাল রেখেছে। পণ্যভেদে রপ্তানিকারকদের শূন্য দশমিক ৩ শতাংশ থেকে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত নগদ সহায়তা দেওয়া হচ্ছে। বর্তমানে ৪৩টি পণ্য ও সেবা খাত এ সুবিধার আওতায় রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪