| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা জেলায় চালু হচ্ছে প্রশাসনের ‘হ্যালো ডিসি’ নামের নতুন সেবা

reporter
  • আপডেট টাইম: মে ১৭, ২০২৬ ইং | ২০:৫৫:৫৩:অপরাহ্ন  |  ১৪৪৭৪২ বার পঠিত
ঢাকা জেলায় চালু হচ্ছে প্রশাসনের ‘হ্যালো ডিসি’ নামের নতুন সেবা

স্টাফ রিপোর্টার: সেবাগ্রহীতাদের ভোগান্তি লাঘব এবং প্রশাসনের কার্যক্রমে আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ঢাকা জেলা প্রশাসনে চালু হতে যাচ্ছে ‘হ্যালো ডিসি’ নামের নতুন একটি সেবা। এর মাধ্যমে জেলার যেকোনো নাগরিক সরাসরি জেলা প্রশাসকের কাছে  অভাব-অভিযোগ, তথ্য ও মতামত জানাতে পারবেন।

রোববার (১৭ মে) ঢাকা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা জানান ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম

যেকোনো অনিয়ম তুলে ধরার আহ্বান জানিয়ে বলেন বলেন, ‘ঢাকা জেলা প্রশাসনের কোনো দপ্তরে যদি কোনো সেবাগ্রহীতা হয়রানির শিকার হন বা অফিসে কোনো ধরনের অনিয়ম আপনাদের চোখে পড়ে, তবে তা নির্ভয়ে ও নির্বিঘ্নে তুলে ধরবেন। আমরা ‘হ্যালো ডিসি’ নামের যে প্ল্যাটফর্মটি চালু করতে যাচ্ছি, সেখানেও প্রান্তিক পর্যায়ের মানুষ সরাসরি তাদের অভাব-অভিযোগ জানাতে পারবেন। আপনাদের প্রতিবেদন ও নাগরিকদের সরাসরি তথ্যের ভিত্তিতে আমরা দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারব।’

উল্লেখ্য, গত ২২ এপ্রিল ঢাকার প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে যোগ দিয়ে ইতিহাস গড়েন ফরিদা খানম। ২৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এ মেধাবী ও দক্ষ কর্মকর্তা এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রিপোর্টার্স২৪/ফয়সাল

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪