| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয় : হাইকোর্ট

reporter
  • আপডেট টাইম: মে ১৯, ২০২৬ ইং | ১২:০৭:৩৯:অপরাহ্ন  |  ১৯০ বার পঠিত
ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয় : হাইকোর্ট

স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকার রাস্তা ও ফুটপাতে হকারদের জন্য জায়গা বরাদ্দ দেওয়া কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতের আদেশে স্থানীয় সরকার সচিব, আইন সচিব, ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রণীত ‘ঢাকার হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬’ চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়। রিটটি করেন আইনজীবী অ্যাডভোকেট মো. শোয়েবুজ্জামান।

রিটে দাবি করা হয়, রাজধানীর ফুটপাত ও সড়কে হকারদের জন্য নির্দিষ্ট স্থান বরাদ্দ দিলে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হতে পারে এবং নগর ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি এটি নাগরিকদের স্বাভাবিক চলাচলের সাংবিধানিক অধিকারের সঙ্গেও সাংঘর্ষিক হতে পারে বলে উল্লেখ করা হয়।

রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত এ রুল জারি করেন। একই সঙ্গে হকার ব্যবস্থাপনা নীতিমালার বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

এ বিষয়ে পরবর্তী শুনানির তারিখ পরে নির্ধারণ করা হবে বলে জানা গেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪