| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নতুন মামলায় আইভীকে গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত চায় রাষ্ট্রপক্ষ

reporter
  • আপডেট টাইম: মে ১৯, ২০২৬ ইং | ১২:২৩:৫৮:অপরাহ্ন  |  ১৬৫ বার পঠিত
নতুন মামলায় আইভীকে গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত চায় রাষ্ট্রপক্ষ

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানো এবং তাকে হয়রানি না করার বিষয়ে হাইকোর্টের দেওয়া নির্দেশ স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

মঙ্গলবার (১৯ মে) বিষয়টি নিশ্চিত করেন সেলিনা হায়াৎ আইভীর আইনজীবী মোতাহার হোসেন সাজু।

আদালত ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের ৯ মে ভোররাতে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে পাঁচটি মামলায় তিনি জামিন পান। তবে রাষ্ট্রপক্ষের আপিলের পর আপিল বিভাগ ওই জামিন স্থগিত করে দেয়।

পরবর্তীতে গত ১৮ নভেম্বর তাকে আরও পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর ২৬ ফেব্রুয়ারি ওই মামলাগুলোতেও তাকে জামিন দেন আদালত। তবে পরবর্তীতে রাষ্ট্রপক্ষের আবেদনের পর সেগুলোও স্থগিত করা হয়। সবশেষে আপিল বিভাগ ১০ মামলায় তার জামিন বহাল রাখে।

এরই মধ্যে সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর এবং ২০২৫ সালের ৩০ জুন দায়ের হওয়া দুটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। পরে একটি মামলায় ২ মার্চ এবং অন্যটিতে ১২ এপ্রিল গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

এই গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। রিটের শুনানি শেষে গত ২৬ এপ্রিল হাইকোর্ট রুল জারি করেন। আদালত বলেন, কেন সুনির্দিষ্ট মামলা ছাড়া তাকে গ্রেপ্তার দেখানো আইনগত কর্তৃত্ববহির্ভূত এবং মৌলিক অধিকারের পরিপন্থী ঘোষণা করা হবে না—তা জানতে চাওয়া হয়।

একই সঙ্গে সুনির্দিষ্ট মামলা ছাড়া তাকে গ্রেপ্তার না দেখানো এবং হয়রানি না করার নির্দেশও দেন হাইকোর্ট।

হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে এখন স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪