| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারত থেকে আসা ট্রেনে মিললো ৩২০ বোতল নিষিদ্ধ সিরাপ

reporter
  • আপডেট টাইম: মে ১৯, ২০২৬ ইং | ১৩:৪৩:০৬:অপরাহ্ন  |  ১৩৯ বার পঠিত
ভারত থেকে আসা ট্রেনে মিললো ৩২০ বোতল নিষিদ্ধ সিরাপ

স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোল রেলস্টেশনে ভারত থেকে আসা একটি পণ্যবাহী ট্রেনে অভিযান চালিয়ে ৩২০ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়— ভারতীয় পণ্যবাহী ট্রেনে কোডিন ফসফেটযুক্ত ‘এস্কাফ’ নামের সিরাপ বাংলাদেশে পাচার করা হচ্ছে। পরে বাংলাদেশ রেলওয়ে পুলিশের সহযোগিতায় যৌথ অভিযান চালানো হয়।

অভিযানে ট্রেনটির একটি বগির নিচে ইঞ্জিনের সঙ্গে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ৩২০ বোতল সিরাপ উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, এটি একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে সীমান্তপথে পাচারের সঙ্গে জড়িত।

উল্লেখ্য, কাশির ওষুধ হিসেবে ব্যবহৃত হলেও এই ধরনের কোডিনযুক্ত সিরাপ নেশাজাতীয় দ্রব্য হিসেবে অপব্যবহারের কারণে বিভিন্ন দেশে এর ব্যবহার নিয়ন্ত্রিত বা নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশে এটি মাদক হিসেবে ব্যবহৃত হওয়ায় অবৈধভাবে পাচার করা হয় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী মহলে উদ্বেগ দেখা দিয়েছে। বেনাপোল আমদানি-রফতানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন বলেন, কিছু অসাধু চক্র বেনাপোল স্থলবন্দর ও রেলপথ ব্যবহার করে নিয়মিতভাবে মাদক পাচারের চেষ্টা করছে, যা বাণিজ্য ব্যবস্থার জন্য হুমকি।

বেনাপোল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আইনাল হোসেন জানান, বিজিবি ও রেল পুলিশের যৌথ অভিযানে চালানটি উদ্ধার করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের চোরাচালান ঠেকাতে নজরদারি আরও বাড়ানো হবে বলেও তিনি জানান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪