| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

র‌্যাবের কাঠামো বদল ও নাম পরিবর্তনের ইঙ্গিত দিলেন উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: মে ১৯, ২০২৬ ইং | ১৫:৩৭:৫৭:অপরাহ্ন  |  ১১২ বার পঠিত
র‌্যাবের কাঠামো বদল ও নাম পরিবর্তনের ইঙ্গিত দিলেন উপদেষ্টা

স্টাফ রিপোর্টার: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) আগের মতো কাঠামোয় থাকছে না এবং ভবিষ্যতে এর নাম পরিবর্তন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, এক অর্থে সেইভাবে র‍্যাব আগের মতো থাকছে না, নামও সম্ভবত পালটে যাচ্ছে। একই সঙ্গে তিনি জানান, র‍্যাব নিয়ে নতুন আইন প্রণয়নের বিষয়েও সরকার কাজ করছে।

উল্লেখ্য, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাব বিলুপ্তির দাবি দীর্ঘদিন ধরেই বিভিন্ন মহল থেকে উঠছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন রাজনৈতিক দলও এ বিষয়ে সুপারিশ দিয়েছে। বিএনপি ২০২৪ সালের ১০ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে র‍্যাব বিলুপ্তির দাবি জানায়।

এদিকে সোমবার (১৮ মে) র‍্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, মানবাধিকার সমুন্নত রেখে এবং জনগণের প্রত্যাশা পূরণ করে একটি আধুনিক ও পেশাদার এলিট ফোর্স গঠনের লক্ষ্যে সরকার কাজ করছে।

উপদেষ্টা জাহেদ উর রহমান আরও বলেন, গতকাল র‍্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন এবং সেখানে র‍্যাব নিয়ে চলমান সংস্কার ও নতুন আইন প্রণয়নের বিষয়ে আলোচনা হয়েছে। তিনি জানান, ভবিষ্যতে র‍্যাব থাকবে কিনা বা নতুন কাঠামোতে আসবে কিনা তা নিয়ে বিভিন্ন অপশন বিবেচনায় রয়েছে।

তিনি আরও বলেন, রাষ্ট্রে একটি এলিট ফোর্স থাকা প্রয়োজন, যা র‍্যাব নামে বা অন্য কোনো নামে হলেও একটি সুসংজ্ঞায়িত আইন ও কাঠামোর মধ্যে পরিচালিত হবে।

এ সময় সংবাদ সম্মেলনে সরকারের তিন মাসের কর্মকাণ্ড তুলে ধরেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪