| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

reporter
  • আপডেট টাইম: মে ১৯, ২০২৬ ইং | ১৭:৫৩:১৬:অপরাহ্ন  |  ৬২০ বার পঠিত
১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

স্টাফ রিপোর্টার: অবশেষে চালু হতে যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। আগামী ১৬ ডিসেম্বর এটি উদ্বোধন হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। 

মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বহুপাক্ষিক আলোচনা ও কর্মকৌশল ঠিক করে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুতই চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৬ ডিসেম্বরকে সম্ভাব্য তারিখ বিবেচনায় রেখেই সকল প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী টার্মিনাল উদ্বোধনের জন্য সব ধরনের প্রস্তুতি দ্রুতগতিতে এগিয়ে চলছে।

তিনি আরো বলেন, বিমানবন্দরের প্রায় ৯৪ হাজার বর্গমিটার এলাকায় ওয়াইফাই নেটওয়ার্ক বিস্তৃত করা হয়েছে। এর আওতায় টার্মিনাল এক, টার্মিনাল দুই, অভ্যন্তরীণ টার্মিনাল, ভিআইপি টার্মিনাল এবং পার্কিং এলাকাও রয়েছে। এতে যাত্রীরা এসব স্থানে বিনামূল্যে ইন্টারনেট সেবা নিতে পারছেন।

রিপোর্টার্স২৪/ফয়সাল

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪