| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লিবিয়া থেকে ফের ১৭০ বাংলাদেশী ফিরলো

reporter
  • আপডেট টাইম: মে ১৯, ২০২৬ ইং | ২১:০২:০২:অপরাহ্ন  |  ১৭৭৯ বার পঠিত
লিবিয়া থেকে ফের ১৭০ বাংলাদেশী ফিরলো

স্টাফ রিপোর্টার:  মঙ্গলবার (১৯ মে) ভোর ৫টায় বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে লিবিয়া থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে দালাল চক্রের প্ররোচনায় অবৈধভাবে সমুদ্রপথে লিবিয়ায় প্রবেশ করেছিলেন তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়। এই কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং লিবিয়া সরকার।

সকালে বিমানবন্দরে পৌঁছানোর পর ফিরে আসা বাংলাদেশিদের সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা তাদের স্বাগত জানান। এ সময় আইওএমের পক্ষ থেকে তাদের প্রাথমিক চিকিৎসা, খাবার, দেশে ফেরার পথখরচা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা হয়।

বিমানবন্দর সূত্র জানায়, ফিরে আসা বাংলাদেশিদের বেশির ভাগই দালাল চক্রের প্ররোচনায় অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তবে সেখানে গিয়ে তারা নানা প্রতিকূলতার মুখোমুখি হন এবং অনেকে অপহরণ ও নির্যাতনের শিকার হন বলে অভিযোগ রয়েছে।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, অবৈধ অভিবাসন ও মানবপাচারের ঝুঁকি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বাড়াতে এই প্রত্যাবাসিতদের নিজেদের তিক্ত অভিজ্ঞতাগুলো সমাজে তুলে ধরার অনুরোধ জানানো হয়েছে। লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে বা ডিটেনশন ক্যাম্পে আটকে থাকা অন্য বাংলাদেশিদেরও নিরাপদ প্রত্যাবাসনে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো যৌথভাবে কাজ করে যাচ্ছে।

রিপোর্টার্স২৪/ফয়সাল

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪