| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদক ও হত্যা মামলার আসামি পিচ্চি রাজা গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মে ১৯, ২০২৬ ইং | ২৩:৩৮:০০:অপরাহ্ন  |  ৯৪৮ বার পঠিত
মাদক ও হত্যা মামলার আসামি পিচ্চি রাজা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদককারবারি ও ‘পিচ্চি রাজা’ নামে পরিচিত একাধিক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ। এ সময় তার স্ত্রী তৃষা ও শ্যালকও সঙ্গে ছিলেন।

মঙ্গলবার (১৯ মে) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।

তিনি জানান, পিচ্চি রাজার বিষয়ে আগে থেকেই বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশকে অবহিত করা হয়েছিল। এর ধারাবাহিকতায় দেশে ফেরার পর বিমানবন্দর থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে পুলিশের একটি টিম বিমানবন্দরে অবস্থান করছে। তাকে থানায় এনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, পিচ্চি রাজা পরিবার ও শ্যালককে নিয়ে নেপাল গিয়েছিলেন বলে তথ্য পাওয়া যায়। পরে জানা যায়, মঙ্গলবার তারা দেশে ফিরছেন। সেই তথ্যের ভিত্তিতে সিটি এসডি ও ইমিগ্রেশন পুলিশ সতর্ক অবস্থানে ছিল। দেশে ফেরার পর বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, পিচ্চি রাজার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ ৩০টির বেশি মামলা রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪