বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনয় দক্ষতা, ফ্যাশন সচেতনতা ও ব্যক্তিত্বের কারণে বরাবরই দর্শকপ্রিয়। নাটকের গণ্ডি পেরিয়ে এখন বড় পর্দাতেও ব্যস্ত সময় পার করছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেত্রী। প্রায়ই ব্যক্তিগত মুহূর্ত, ফটোশুট কিংবা ভ্রমণের ছবি শেয়ার করে ভক্তদের নজর কাড়েন তিনি।
সম্প্রতি অবকাশ যাপনের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন মেহজাবীন। ছবিগুলোতে তার ফ্যাশনেবল লুক ও মনোমুগ্ধকর লোকেশন মুহূর্তেই নজর কেড়েছে নেটিজেনদের।
ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনেও ভক্তদের মন ছুঁয়েছেন এই অভিনেত্রী। তিনি লিখেছেন, “তোমার মনে আমার জন্য জায়গা রেখো, বাইরে অনেক শীত।”
মেহজাবীনের এমন আবেগঘন ও ভিন্নধর্মী ক্যাপশন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে মন্তব্যের ঝড়। ভক্তরা যেমন তার সৌন্দর্যের প্রশংসা করছেন, তেমনি অনেকেই ক্যাপশনটিকে ‘কাব্যিক’ বলেও উল্লেখ করছেন।
প্রসঙ্গত, ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেন মেহজাবীন চৌধুরী। তার অভিনীত প্রথম নাটক ছিল ইফতেখার আহমেদ ফাহমী পরিচালিত ‘তুমি থাকো সিন্ধুপারে’। নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন মাহফুজ আহমেদ।
এরপর একের পর এক জনপ্রিয় নাটকে অভিনয় করে দেশের অন্যতম শীর্ষ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি।
রিপোর্টার্স২৪/ঝুম