| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকার রাস্তায় রিকশা চালাচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত

reporter
  • আপডেট টাইম: মে ২০, ২০২৬ ইং | ২০:৪৩:১৭:অপরাহ্ন  |  ৯১৩ বার পঠিত
ঢাকার রাস্তায় রিকশা চালাচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত

ডেস্ক নিউজ: যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে রাজধানী ঢাকার রাস্তায় লাল, সাদা আর নীল রঙে সাজানো ৫০টি বিশেষ রিকশা উদ্বোধন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।

বুধবার, (২০ মে) মার্কিন দূতাবাসের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকার রাস্তায় বিশেষ রিকশা চালু করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পতাকার সাথে মিলে রেখে ঢাকায় লাল, সাদা ও নীল রঙের ৫০টি বিশেষ রিকশার উদ্বোধন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিশেষ এই রিকশায় উঠে নিজের কিছু ছবি পোস্ট করেছেন তিনি।

পোস্টে ব্রেন্ট ক্রিস্টেনসেন লিখেছেন, ঢাকার রাস্তায় চলাচলকারী এই রিকশাগুলো কেবল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার আড়াই শতক পূর্তিরই উদযাপন নয়, বরং এটি দুই দেশের জনগণের মধ্যকার দীর্ঘস্থায়ী ও মজবুত বন্ধুত্বের প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে।  

আয়োজকরা জানান, আগামী কয়েক সপ্তাহ রাজধানীর বিভিন্ন সড়কে দেখা মিলবে এসব বিশেষ রিকশার। এটি যুক্তরাষ্ট্রের ২৫০ বছরের স্বাধীনতা সংগ্রাম ও অগ্রযাত্রাকে উদ্‌যাপন করবে। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের গভীর সম্পর্কের কথাও স্মরণ করিয়ে দেবে।

উল্লেখ্য, আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্র তার স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন করবে। ১৭৭৬ সালে স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হওয়ার ২৫০ বছর পূর্তি উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রজুড়ে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে।

রিপোর্টার্স/ফয়সাল

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪