| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিবাহিত নারীরা ভারতীয় বরাবর পরিত্যক্ত: কঙ্গনা

reporter
  • আপডেট টাইম: মে ২১, ২০২৬ ইং | ২২:১৭:০৪:অপরাহ্ন  |  ৬৫০ বার পঠিত
বিবাহিত নারীরা ভারতীয় বরাবর পরিত্যক্ত: কঙ্গনা

এন্টারটেইনমেন্ট ডেস্ক: প্রায়ই নারী নির্যাতন খবর প্রকাশ্যে আসে। বিশেষ করে বিবাহিতাদের উপর হওয়া নারকীয় অত্যাচারের বর্ণনা শুনলে শিউড়ে উঠতে হয়! সংশ্লিষ্ট ইস্যুতেই এবার নারীদের পরামর্শ দিলেন ভারতের সংসদ সদস্য ও বলিউড নায়িকা কঙ্গনা রানাউত।

কঙ্গনা বরাবরই পিতৃতন্ত্রে ছক ভাঙার উদাহরণ গড়েছেন। বলিউডের খান-কাপুর হোক কিংবা রাজনীতির ময়দানে ডাকসাইটে ব্যক্তিত্ব, স্পষ্ট কথায় কাউকে ধরাশায়ী করতে পিছুপা হন না তিনি।

এবার বিবাহিত নারীদের উপর বাড়তে থাকা নির্যাতনের হার নিয়ে সরব কঙ্গনা। মঙ্গলবার উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বিবাহিত তরুণীদের নিয়ে নিত্যদিন কত মর্মান্তিক খবর প্রকাশ্যে আসে।

এই শিক্ষিত নারীদের অনেকেই হয়তো বিপর্যয় ঘটার আগে দমবন্ধ করা পরিবেশ থেকে নিজেদের উদ্ধার করার জন্য বাবা-মায়ের কাছে আকুতি জানায়, কিন্তু আমাদের ভারতীয় সমাজ তো বিয়ের পর মেয়েদের ‘পরিত্যাগে’র জন্য বরাবর জনপ্রিয়।

এমন পরিস্থিতির সঙ্গে কীভাবে মোকাবিলা করবেন নারীরা? সেই পরামর্শও দিয়েছেন সাংসদ-অভিনেত্রী।

কঙ্গনা নিজে যেমন সাহসী, নারীদেরও তেমনভাবেই নিজেদের গড়ে তোলার বার্তা দিলেন। তার কথায়, মহিলাদের আমি যে পরামর্শ দিচ্ছি সেটা কোনও সামাজিকমাধ্যম ট্রেন্ড কিংবা ডেটিং অ্যাপ দেবে না। আমার একটাই কথা, নিজেদের পেশা বা ক্যারিয়ারকে অনেক বেশি গুরুত্ব দিন। আপনাদের জীবনের যে কোনও মানুষ গুরুত্বপূর্ণ হতেই পারে, তবে সেটা যেন পেশাকে ছাপিয়ে না যায়। 

স্বাবলম্বী হয়ে বিয়ের পরামর্শ কঙ্গনার। তিনি বলেন, পুরোপুরি স্বাবলম্বী হওয়ার পরই বিয়ের কথা ভাবুন। মনে রাখবেন, নিজেদের ‘হিরো’ বা রক্ষাকর্তা হিসেবে নিজেকেই এগিয়ে আসতে হবে। বাইরে থেকে কেউ আপনাদের উদ্ধার করতে আসবে না। আর স্বাবলম্বী হওয়াটা আপনার নিজস্ব পরিচয় কিংবা আপনি কাকে বিয়ে করছেন? তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেভাবে জীবনে বাঁচতে চান, নিজেদের জন্য ঠিক তেমন জীবনই গড়ে তুলুন। এই ব্যাপারে অন্য কারও কথায় কান দেবেন না।

কঙ্গনার এমন মন্তব্য ছড়িয়ে পড়তেই সামাজিকমাধ্যমে নারীরা বেশ উচ্ছ্বসিত। কেউ কঙ্গনাকে সায় দিয়ে প্রশংসা করেছেন, কেউ বা মনোবল বাড়ার কথা বলছেন নিজেদের পোস্টে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪