| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চিত্রনায়িকা ববির বাসায় দুর্ধর্ষ চুরি

খোয়া গেল প্রায় কোটি টাকার মালামাল

reporter
  • আপডেট টাইম: মে ২৮, ২০২৬ ইং | ০৫:৫৩:৫৯:পূর্বাহ্ন  |  ৩৩২৯ বার পঠিত
চিত্রনায়িকা ববির বাসায় দুর্ধর্ষ চুরি

এন্টারটেইনমেন্ট ডেস্ক: চিত্রনায়িকা ইয়ামিন হক ববির রাজধানীর বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ মে) কাফরুল থানাধীন সেনপাড়া পর্বতা এলাকার পূর্ব মনিপুরে অবস্থিত তার বাসায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে কাফরুল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুবেল মল্লিক জানান, এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে থানায় মামলা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

জানা গেছে, শুটিংয়ের কাজে ২৫ মে বাসা থেকে বের হন ববি। মঙ্গলবার রাতে তার গৃহপরিচারিকা লাকি (৫৮) মোবাইল ফোনে তাকে চুরির বিষয়টি জানান।

খবর পেয়ে বাসায় ফিরে ববি দেখতে পান, তার বেডরুমের তিনটি আলমারির মধ্যে একটি খোলা রয়েছে। পরে আরও খোঁজ নিয়ে তিনি দেখতে পান, বেডরুমের জানালা ও বারান্দার দুটি গ্রিল কেটে বাসায় প্রবেশ করা হয়েছে।

চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে পাঁচ জোড়া স্বর্ণের চুড়ি, সাত জোড়া স্বর্ণের কানের দুল, তিনটি স্বর্ণের নেকলেস, আটটি স্বর্ণের লকেট, ১২টি স্বর্ণের চেইন, সাতটি ডায়মন্ডের নাকফুল, বিভিন্ন ব্র্যান্ডের পাঁচটি হাতঘড়ি এবং নগদ ছয় লাখ টাকা। সব মিলিয়ে প্রায় ৮৫ লাখ ৭০ হাজার টাকার মালামাল খোয়া গেছে বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনা প্রসঙ্গে ববি বলেন, আমার মা হজে গেছেন। বোনরা অস্ট্রেলিয়ায় থাকেন। আমি শুটিংয়ে ছিলাম। খবর পেয়ে বাসায় এসে এ অবস্থা দেখি। এরপরই আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হয়। তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪