| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিয়ের লেহেঙ্গা খাটের নিচে লুকানো ছিল: অপু বিশ্বাস

reporter
  • আপডেট টাইম: মে ৩০, ২০২৬ ইং | ১৫:২০:৪২:অপরাহ্ন  |  ১০৮১ বার পঠিত
বিয়ের লেহেঙ্গা খাটের নিচে লুকানো ছিল: অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শীর্ষ নায়ক শাকিব খানের ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে নিজের বিয়ের সময়ের কিছু অজানা স্মৃতি শেয়ার করেন এই অভিনেত্রী।

সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানান, বিয়ের দিন তিনি মূলত পার্লারে যাওয়ার কথা বলে গুলশানে শাকিব খানের পাঁচতলা বাসায় গিয়েছিলেন। সেদিন শাকিবের ফুপাতো ভাইয়ের মেয়ের জন্মদিন থাকায় পরিবারের বেশিরভাগ সদস্যই বাইরে ছিলেন। সেই সুযোগেই কাজি ডেকে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

স্মৃতিচারণ করতে গিয়ে অপু বিশ্বাস বলেন, “আমার বিয়ের লেহেঙ্গাটা খাটের নিচে লুকানো ছিল। আর গহনা রাখা হয়েছিল শাকিবের পোশাক রাখার ব্যাগের ভেতরে।”

তিনি আরও জানান, বিয়ের পরদিন থেকেই তারা নিয়মিত শুটিংয়ে অংশ নেন। তবে বিয়ের বিষয়টি গোপন থাকায় দুজনই আলাদা আলাদা বাসায় থাকতেন এবং স্বাভাবিক জীবনের মতোই কাজ চালিয়ে যেতেন।

অপু বিশ্বাসের ভাষ্য অনুযায়ী, শুটিং চলাকালীন তাদের আচরণে পরিবর্তন দেখে তার মা ধীরে ধীরে সন্দেহ করতে শুরু করেন। একপর্যায়ে নানা প্রশ্ন ও পারিবারিক চাপের মুখে ছয় মাস পর বিষয়টি প্রকাশ পায় যে তারা আগেই বিবাহিত ছিলেন।

এদিকে শাকিব-অপু জুটিকে নিয়ে ভক্তদের আগ্রহ এখনো তুঙ্গে। একসঙ্গে আবার সিনেমায় কাজের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে অপু বিশ্বাস ইতিবাচক সাড়া দেন।

তিনি বলেন, “১০০ শতাংশ আগ্রহ আছে। আমাদের জুটি এখনও দর্শকের পছন্দের। যদি আবার রোমান্টিক ঘরানার সিনেমা তৈরি করা হয়, তাহলে দর্শক হলে ভিড় করবেএটা আমি নিশ্চিত।”


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪