| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘বনলতা এক্সপ্রেস’ স্থগিত: একাই লড়ছেন পরিচালক, নীরব শিল্পীরা

reporter
  • আপডেট টাইম: মে ৩০, ২০২৬ ইং | ২২:৫৮:৫৫:অপরাহ্ন  |  ১৫১ বার পঠিত
‘বনলতা এক্সপ্রেস’ স্থগিত: একাই লড়ছেন পরিচালক, নীরব শিল্পীরা

স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ায় বাধার মুখে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটির প্রদর্শনী স্থগিত করায় উত্তাল সামজিক মাধ্যম। ঘটনার শুরু থেকেই প্রতিবাদে সরব সিনেমাটির পরিচালক তানিম নূর। তবে সিনেমাটির অভিনয়শিল্পীদের কাউকে প্রতিবাদমুখর হতে দেখা যায়নি।

বিষয়টি নিয়ে কথা বলতে পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি তাকে। সাড়া দেননি সিনেমাটির অভিনেত্রী সাবিলা নুরকেও। শরিফুল রাজকে মুঠোফোনে পাওয়া গেলেও জানান, তিনি ঘুমাচ্ছেন। এ নিয়ে পরে কথা বলবেন।

‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। ছবির প্রদর্শনী স্থগিতের বিষয়ে তিনি বলেন, ‘এটা ভীষণ দুঃখজনক। আমি ব্যাপারটা অনলাইনে দেখেছি। আমাদের পরিচালক এ নিয়ে বিবৃতি দিয়েছেন। তার কথাই আমাদের কথা। এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি যেন বাংলাদেশে না হয় সেটাই আশা করব। 

গেল ২০২৪ সালের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বাঁধন। আন্দোলনে সাহসী পদক্ষেপ ছিল তার। পরবর্তী সময়েও বিভিন্ন বিষয়ে সামাজিক মাধ্যমে সোচ্চার ছিলেন তিনি। অথচ নিজের সিনেমার প্রদর্শনী স্থগিতে প্রতিবাদ করতে দেখা যাচ্ছে না তাকে!

কারণ জানতে চাইলে বলেন, ‘আমাদের সবার হয়ে পরিচালক বলেছেন। সেজন্য আলাদা করে আমি কিছু বলিনি। অবশ্যই আমরা সবাই বিষয়টি নিয়ে খুবই বিব্রত ও ক্ষুব্ধ। কিন্তু তানিম (তানিম নূর) যেহেতু বলেছেন তাই টিমের সবাই সিদ্ধান্ত নিয়েছি ক্যাপ্টেন অব দ্য শিপ যা বলবেন তাই হবে। সে অনুযায়ী স্টেটমেন্ট দেওয়া হয়েছে।’

শনিবার (৩০ মে) ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী হওয়ার কথা ছিল। আয়োজনে ছিল ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি। কিন্তু এর বিরুদ্ধে কওমি শিক্ষার্থীদের ফেসবুকে প্রচারণা চালানোর পর বিশৃঙ্খলা এড়াতে সিনেমাটির প্রদর্শন স্থগিত করা হয়। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪