| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মারা গেছেন গণসংগীত শিল্পী কামরুদ্দীন আবসার

reporter
  • আপডেট টাইম: মে ৩১, ২০২৬ ইং | ১৩:১৪:০২:অপরাহ্ন  |  ১০৬৩ বার পঠিত
মারা গেছেন গণসংগীত শিল্পী কামরুদ্দীন আবসার

বিনোদন ডেস্ক: প্রখ্যাত গণসংগীত শিল্পী কামরুদ্দীন আবসার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৩০ মে) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই শিল্পী। ২০১১ সালে স্ট্রোকের পর থেকে তিনি মূলত বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। সম্প্রতি নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হলে অবস্থার অবনতি ঘটে এবং ১৪ মে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

তার মৃত্যুর খবরে দেশের সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোক নেমে এসেছে। বিভিন্ন প্রগতিশীল সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

শ্রদ্ধা নিবেদনের জন্য সোমবার সকালে তার মরদেহ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন চলবে। পরে জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।

গণসংগীতের মাধ্যমে সামাজিক ও রাজনৈতিক চেতনা জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই শিল্পীর প্রয়াণে সাংস্কৃতিক অঙ্গনে এক শূন্যতা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪