স্টাফ রিপোর্টার: অভিনেতা ওমর সানি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন ও ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন। তিনি পোস্টটি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে। সেটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা।
নিজের পোস্টে তিনি লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমার প্রিয়, কিন্তু যাদেরকে পুটি মাছ হয়তোবা ভাবতেন, তারা বোয়াল মাছ হওয়ার জন্য চেষ্টা করছে। আপনি পারেন বোয়াল মাছের পেট কাটতে।’
পোস্টের শেষ অংশে তিনি আরও লেখেন, ‘স্মরণ করছি শহীদ জিয়াউর রহমানকে।’
ওমর সানির এই পোস্ট প্রকাশের পর তা সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং নানা ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়। অনেকেই এটিকে রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ মন্তব্য হিসেবে দেখছেন। আবার কেউ কেউ বিষয়টি ভিন্নভাবে ব্যাখ্যা করছেন।
তবে কোন বিষয়ে ওমর সানি স্ট্যাটাসটি লিখেছেন সেটি স্পষ্ট নয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব