স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছিলেন বাপ্পারাজ। এরপর বেশ কিছুদিন গণমাধ্যমের সামনে সমিতি নিয়ে নানা কথাও বলেছেন এই নায়ক।
কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন বাপ্পারাজ। কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, নির্বাচন করবেন না তিনি। সেই গুঞ্জনই সত্যি হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদের আলো খ্যাত নায়িকা রুমানা ইসলাম মুক্তি। সভাপতি বাপ্পারাজ ও সেক্রেটারি পদে মুক্তির নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল।
এই নায়িকা বলেন, বাপ্পারাজ ভাই পারিবারিক কারণে নির্বাচন করবেন না বলে জানিয়েছেন। নির্বাচনের আর কিছু দিন বাকি মাত্র। তবে আমি ভেঙে পড়ার মতো মানুষ না, অবশ্যই সৎ এবং ভালো একজন প্রার্থীকেই সভাপতি পদে দাঁড় করাবো ইনশাআল্লাহ। বাপ্পা ভাইয়ের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা ছিলো, আছে এবং থাকবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব