| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অপু পেলেন স্বর্ণের কলস, মা হলেন বুবলী

reporter
  • আপডেট টাইম: জুন ০৫, ২০২৬ ইং | ২৩:৪৭:২২:অপরাহ্ন  |  ১১৬১ বার পঠিত
অপু পেলেন স্বর্ণের কলস, মা হলেন বুবলী

স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার মেঘাস্টার হিসেবে খ্যাত সাকিব খানের দুই চিত্রনায়িকা স্ত্রীর বিশেষ প্রাপ্তি ঘটেছে একই সময়ে। যা নিয়ে দুজনেই রয়েছেন চরম খুশিতে। তবে পার্থক্য করলে খুশিটা একটু বেশিশিরনম বুবলীর।

অসংখ্য পুরস্কার, সম্মাননা আর দর্শকের অফুরন্ত ভালোবাসায় সাজানো দীর্ঘ ক্যারিয়ার সাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাসের। এত প্রাপ্তির ভিড়েও এবার এমন এক সম্মাননা পেলেন, যা ছুঁয়ে গেল নায়িকার হৃদয়ের গভীরে। ঢালিউড কুইন অপু বিশ্বাসের হাতে তুলে দেয়া হয়েছে স্বর্ণের কলস।

ঘটনাটি একেবারেই সিনেমার গল্পের মতো। সেদিন বিকেলে জিমে ব্যস্ত ছিলেন অপু। হঠাৎ একটি কলে জরুরি তলব করা হয় নায়িকাকে। কারণ না জেনেই দ্রুত সেখানে পৌঁছে যান তিনি। তার হাতে ফরিদুর রেজা সাগর তুলে দেন স্বর্ণের তৈরি বিশেষ একটি কলস। অপ্রত্যাশিত মুহূর্তটিতে আবেগে আপ্লুত হয়ে পড়েন নায়িকা।

অপু বিশ্বাসের ভাষ্যমতে, শিল্পী মানেই ভালোবাসা আর সম্মানের কাঙাল। জীবনে কখনোই অর্থ-বিত্তের হিসাব করেননি তিনি, শুধু চেয়েছেন মানুষের ভালোবাসা। কিন্তু এমন একটি সম্মান তার জন্য অপেক্ষায় থাকবে, তা ভাবেননি তিনি।

নায়িকার মতে, এই কলসের মূল্য শুধু স্বর্ণে মাপা যাবে না। এর সঙ্গে জড়িয়ে আছে অগণিত মানুষের ভালোবাসা, শ্রদ্ধা এবং তার দীর্ঘ শিল্পীজীবনের স্বীকৃতি। তাই অসংখ্য পুরস্কার আর সম্মাননার ভিড়েও এই স্বর্ণের কলসটি হয়ে থাকবে তার জীবনের সবচেয়ে আবেগঘন, স্মরণীয় এবং মূল্যবান প্রাপ্তিগুলোর একটি।

অপরদিকে, দ্বিতীয়বারের মতো সন্তানের মা হয়েছেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বৃহস্পতিবার (৫ জুন) বিকেল ৪টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে সুখবরটি জানান তিনি।

ফেসবুক পোস্টে বুবলী লেখেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।

পোস্টের সঙ্গে একটি ছবিও প্রকাশ করেন এই অভিনেত্রী। ছবির তথ্য অনুযায়ী, গত ১১ মে কন্যাসন্তানের জন্ম হয়েছে। নবজাতকের নাম রাখা হয়েছে শার্লিন খান। পোস্টে বুবলী চিত্রনায়ক শাকিব খানকে ট্যাগও করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪