| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নরসিংদীতে সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: জুন ০৯, ২০২৬ ইং | ০৯:৫৩:২২:পূর্বাহ্ন  |  ৪৩৮৫০৮ বার পঠিত
নরসিংদীতে সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

নরসিংদী প্রতিনিধি: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ অর্থবছরের আওতায় নরসিংদীতে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বালকদের সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৯ জুন) নরসিংদী সদর উপজেলার সড়ক বিভাগের পুকুরে দিনব্যাপী এই আয়োজনে স্থানীয় শিক্ষার্থী ও ক্রীড়ানুরাগীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সকাল ৯টা ৩০ মিনিটে সাঁতার প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। 

উক্ত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজা-ই-রাব্বি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার খালেদ হোসেন শিমুল। জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তারের সভাপতিত্বে আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি রেজা-ই-রাব্বি সাঁতারের গুরুত্ব তুলে ধরে বলেন, “সাঁতার আমাদের শরীরের জন্য অনেক উপকারী এবং এটি শরীরের শ্রেষ্ঠ ব্যায়াম। নিয়মিত সাঁতার কাটলে স্বাস্থ্যের অভাবনীয় উন্নতি ঘটে। সাঁতার অনুশীলন শরীরের সকল মাংসপেশিকে সচল রাখার পাশাপাশি শরীরকে সুস্থ ও কর্মক্ষম রাখতে অনন্য ভূমিকা রাখে।” তিনি ছোট-বড় নির্বিশেষে সকলকে সাঁতার শেখার জন্য উৎসাহিত করেন এবং এই মহতী উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

এদিকে, একই স্থানে দুপুর ১২টায় বালকদের সাঁতার প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়। এই প্রশিক্ষণেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্বাচিত মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই প্রশিক্ষণ কর্মসূচিটি মোট ১১ দিনব্যাপী চলমান থাকবে, যেখানে অংশগ্রহণকারীদের সাঁতারের বিভিন্ন কলাকৌশল শেখানো হবে।

উভয় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রতিযোগিতামূলক পরিবেশ এবং প্রশিক্ষণের হাতেখড়ি দেখে অভিভাবক ও এলাকাবাসী জেলা ক্রীড়া অফিসের এমন প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। দিনব্যাপী এই আয়োজন নরসিংদীর তরুণ প্রজন্মের মাঝে সাঁতারের প্রতি আগ্রহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রিপোর্টার্স২৪/ মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪