| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ১৩ বছরের কিশোর আটক

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৮, ২০২৬ ইং | ১২:৩৯:০১:অপরাহ্ন  |  ৯৪৯৫৬ বার পঠিত
লক্ষ্মীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ১৩ বছরের কিশোর আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে আট বছরের কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৩ বছর বয়সী মো. রানা নামে এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) রাতে লক্ষ্মীপুর পৌর শহরের ১০ নং ওয়ার্ডের মজুপুর এলাকায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। আটক রানা (১৩) ঐ এলাকার আমির হোসেনের ছেলে। 

ভুক্তভোগী শিশুটি মা ও স্থানীয়রা জানান, ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করত শিশুটি। একই বাসার পাশের কক্ষে ভাড়া থাকত অভিযুক্ত কিশোর পরিবার। ঘটনার সময় টিভি দেখার কথা বলে মেয়েটিকে ডেকে নিয়ে যায় কিশোর রানা। মেয়েকে না পেয়ে মেয়ে চিৎকার শুনে তার মা ঘরের জানালা দিয়ে আপত্তি কর অবস্থা দেখে আশেপাশের লোকজনকে ডেকে নিয়ে আসলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন। 

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শামিম আফজাল জানান, শিশু বাচ্চাকে ধর্ষণের অভিযোগে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে হাসপাতালে ভর্তি আছে। তার পরীক্ষা নিরীক্ষা চলছে। অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রাহায়ন কাজেমী জানান, শিশুকে ধর্ষণের অভিযোগে রানা নামে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪