| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা থেকে ব্রাজিলে যোগদান

reporter
  • আপডেট টাইম: জুন ০৯, ২০২৬ ইং | ১০:৩৩:০১:পূর্বাহ্ন  |  ৪৩৮১৫০ বার পঠিত
দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা থেকে ব্রাজিলে যোগদান

রিপোর্টার্স ডেস্ক: শেরপুরে ফুটবলপ্রেমীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে এক ব্যতিক্রমী ঘটনা। দীর্ঘদিনের আর্জেন্টিনা সমর্থক শিবু আনুষ্ঠানিকভাবে নিজের প্রিয় দল পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। শুধু ঘোষণা দিয়েই থেমে থাকেননি, ১০ লিটার দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থক হিসেবে নতুন যাত্রা শুরু করেছেন তিনি।

সোমবার (৮ জুন) রাতে শেরপুর শহরের চাপাতলি এলাকার সজনের বাড়ির ছাদে এ আয়োজন করা হয়। 

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ায় নেটিজেনদের মধ্যে সমালোচনা-আলোচনা সৃষ্টি হয়েছে। 

স্থানীয়রা জানিয়েছে, শিবু নামের ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে আর্জেন্টিনার কট্টর সমর্থক ছিলেন। সোমবার রাতে ব্রাজিলে যোগ দেওয়ার এই আনুষ্ঠানিকতায় তিনি প্রতি লিটার ৮০ টাকা দরে কেনা মোট ১০ লিটার দুধ দিয়ে গোসল করেন। এরপর সবার সামনে আর্জেন্টিনার জার্সি খুলে ব্রাজিলের জার্সি গায়ে জড়িয়ে নেন। 

নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় শিবু বলেন, ‘আমি মূলত লিওনেল মেসির কারণে দীর্ঘদিন ধরে আর্জেন্টিনাকে সমর্থন করে আসছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে এটাই মেসির শেষ বিশ্বকাপ হতে পারে। তা ছাড়া বর্তমান আর্জেন্টিনা দলে আগের মতো তারকাখচিত ফুটবলারদের ছড়াছড়ি নেই। ফলে দলটির ওপর আমি আগের মতো ভরসা পাচ্ছি না।’

নিজের নতুন প্রিয় দল সম্পর্কে তিনি বলেন, ‘অন্যদিকে ব্রাজিলের শৈল্পিক ফুটবল সব সময়ই আমার ভালো লাগে। নেইমার আমার অন্যতম প্রিয় খেলোয়াড়। এসব দিক বিবেচনা করেই আমি এবার ব্রাজিলকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি।’

দুধ দিয়ে গোসলের এই ব্যতিক্রমী আয়োজন স্থানীয় ফুটবল সমর্থকদের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।

রিপোর্টার্স২৪/ মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪