| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফেনীর দাগনভূঞায় বিনামূল্যে মৎস্য চাষের উপকরণ বিতরণ

reporter
  • আপডেট টাইম: জুন ০৯, ২০২৬ ইং | ১০:৩৯:৪১:পূর্বাহ্ন  |  ৩৯৪৪৪২ বার পঠিত
ফেনীর দাগনভূঞায় বিনামূল্যে মৎস্য চাষের উপকরণ বিতরণ

দাগনভূঞা প্রতিনিধি: ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় মাছ চাষিদের মধ্যে বিনামূল্যে মৎস্য চাষের উপকরণ বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় সুফলভোগীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মিরাজুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি'র বক্তব্য রাখেন ফেনী জেলা মৎস্য কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পরিচালক মোঃ আবদুল্লা আল হাসান। এসময় সাংবাদিক আবদুল্লাহ আল, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাসহ সুফলভোগী মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য অফিসের তথ্য মতে, ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় ৬ জন মৎস্য চাষীদের মাঝে মৎস্য খাদ্য, অ্যারেটর ৪টি, চুন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পাতিল ও ফল গাছের চারা বিতরণ করা হয়েছে।

রিপোর্টার্স২৪/ মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪