| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামালপুরে ৩ মাদক ব্যবসায়ী ও ৩ জুয়াড়ি আটক

reporter
  • আপডেট টাইম: জুন ০৯, ২০২৬ ইং | ১৩:৫২:৩৫:অপরাহ্ন  |  ৪৩৮১১৩ বার পঠিত
জামালপুরে ৩ মাদক ব্যবসায়ী ও ৩  জুয়াড়ি আটক

জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১), পৃথক অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী এবং অনলাইনে জুয়া খেলার অপরাধে ৩ জনকে আটক  করেছে। 

পুলিশ সুত্রে জানা যায়, সোমবার (৮ জুন) বিকাল সাড়ে পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-১, জামালপুর জেলার মেলান্দহ থানার ভাবকী সিঙ্গেরকান্দা এলাকায় (সরাই) নামক একটি মিষ্টির দোকানে অভিযান চালিয়ে ৫০০  পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

 একই দিনে বিকাল ৪ থেকে  রাত ৮ টা পর্যন্ত জামালপুর সদর ও মেলান্দহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে অনলাইনে জুয়া খেলার সময় ৩ জনকে অনলাইনে জুয়া খেলায় ব্যবহৃত ৩টি মোবাইল ফোনসহ সরঞ্জাম আটক করা হয়। 

আটকৃতরা হলেন, সদর উপজেলার খুপিবাড়ি বেলটিয়া এলাকারমোঃ আবুল কালামের ছেলে  মোঃ শাহিন হোসেন (২৫), সমৃত জগলুল হায়দার খানের ছেলে সালমান খান পরশ (২০) ও মেলান্দহ থানার ব্রাহ্মণপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে মোঃ রাজিব হোসেন (২৭)  তেলীপাড়া গ্রামের মৃত মন মন্ডল মোঃ মোস্তফা (৫০), পাহাড়ী পটল গ্রামের মোঃ রেহান আলী ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৫২) এবং রায়ের বাকাই চরপাড়া গ্রামেরগফুর মন্ডলের ছেলে মোঃ মিনহাজ উদ্দিন।

মঙ্গলবার (৯ জুন) বিকালে জামালপুর জেলার পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন এর কার্যালেয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

রিপোর্টার্স২৪/ মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪