| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জুন ০৯, ২০২৬ ইং | ১৪:১৪:১৯:অপরাহ্ন  |  ৪৩৮০৫৩ বার পঠিত
জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি: নাশকতার অভিযোগে পৃথক অভিযানে জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজল হক খান (৫০) এবং চুকাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোজাফফর আলী (৩০)।

তাদের মধ্যে ফজল হক খান সদর ইউনিয়নের খরমা খানপাড়া গ্রামের মৃত ভোলা খানের ছেলে এবং মোজাফফর আলী চুকাইবাড়ী ইউনিয়নের বালুগ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।

থানা সূত্রে জানা গেছে, সোমবার পৌর এলাকার বাদে শশারীয়া গ্রামে জামায়াত নেতা আজাদুলের বাড়ির সামনে পাকা রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি নাশকতা মামলা দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে।

দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, “ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে নাশকতা মামলায় আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/ মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪