| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপ্তাই হ্রদে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: জুন ১০, ২০২৬ ইং | ০২:৩৫:২২:পূর্বাহ্ন  |  ২১৮২৮৮ বার পঠিত
কাপ্তাই হ্রদে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ইনতিশার হাসনাতের (২২) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে জেলা শহরের বালুচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী নৌকাযোগে কাপ্তাই হ্রদে ভ্রমণে বের হন। একপর্যায়ে তারা বালুচর এলাকায় এসে হ্রদে গোসল ও সাঁতার কাটতে নামেন। এ সময় হঠাৎ পানির নিচে তলিয়ে যান ইনতিশার হাসনাত।

খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিস স্টেশনের লিডার লিটন কান্তি দেবের নেতৃত্বে একটি ডুবুরি দল দ্রুত স্পিডবোটযোগে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় আধা ঘণ্টা তল্লাশির পর হ্রদের তলদেশ থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

পরে অ্যাম্বুলেন্সে করে রাঙামাটি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইনতিশার হাসনাত কক্সবাজারের পেকুয়া উপজেলার বাসিন্দা মো. বেলালের ছেলে।

রাঙামাটি ফায়ার সার্ভিস স্টেশনের উপপরিচালক নিউটন দাস বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় আধা ঘণ্টা তল্লাশির পর ওই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আবদুর রকিব বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪