| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানের কেরমানশাহে ইসরায়েলি ড্রোন হামলায় মা–ছেলে নিহত

reporter
  • আপডেট টাইম: জুন ২৩, ২০২৫ ইং | ০৬:২৩:৪৯:পূর্বাহ্ন  |  ১৬৮৪৬২৯ বার পঠিত
ইরানের কেরমানশাহে ইসরায়েলি ড্রোন হামলায় মা–ছেলে নিহত
ছবির ক্যাপশন: ড্রোন/প্রতীকী ছবি

রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক :

ইরানের মধ্যাঞ্চলের কেরমানশাহ প্রদেশের হামিল শহরে ইসরায়েলের ড্রোন হামলায় ইরানি এক মা এবং তাঁর ৬ বছরের ছেলে সন্তান নিহত হয়েছে। ইরানের প্রেস টিভি ও ফার্স সংবাদ সংস্থার বরাতে এ খবর জানিয়েছে আল–জাজিরা।

ফার্স নিউজ বলছে, হামলাটি হয়েছিল গত শনিবার। ওই সময় একটি ট্রাক আর একটি যাত্রীবাহী গাড়িতে হামলা চালায় ইসরায়েলি ড্রোন।

কেরমানশাহ প্রদেশের কর্মকর্তারা জানান, ইসরায়েলি হামলায় ওই নারীর স্বামী ও আরেক সন্তান আহত হয়েছে। তাঁদের হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাঁদের নাম–পরিচয় জানানো হয়নি।



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪