| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এবারো সর্বোচ্চ গোলদাতা হবেন এমবাপ্পে!

reporter
  • আপডেট টাইম: জুন ১১, ২০২৬ ইং | ০৭:৫৯:২৮:পূর্বাহ্ন  |  ৭২৮ বার পঠিত
এবারো সর্বোচ্চ গোলদাতা হবেন এমবাপ্পে!

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ শুরু হওয়ার আগে একটি সাক্ষাৎকারে ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পেকে প্রশ্ন করা হয়, মেসি ও হ্যারি কেনের মধ্যে কে বেশি গোল করবেন। জবাবে মেসির নাম বলেন তিনি।

এরপর তাকে প্রশ্ন করা হয়, মেসি ও রোনালদোর মধ্যে কে বেশি গোল করবেন। তখন রোনালদোর নাম বলেন এমবাপ্পে।

তাকে শেষ প্রশ্ন করা হয়, তিনি ও রোনালদোর মধ্যে কে বেশি গোল করবেন। জবাবে নিজের নাম উচ্চারণ করেন এমবাপ্পে।

অর্থাৎ, এই ফরাসি স্ট্রাইকারের মতে, তিনিই এবারের বিশ্বকাপের সর্বাধিক গোলদাতা হবেন।

গতবারের বিশ্বকাপে সর্বাধিক গোলদাতার লড়াইয়ে এমবাপ্পের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল মেসির। এমবাপ্পে করেছিলেন ৮ গোল। মেসি সাতটি। ফাইনালে মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও আর্জেন্টিনা। ফাইনালের আগে দুজনেরই গোল ছিল ৫টি। ফাইনালে মেসি করেছিলেন জোড়া গোল। হ্যাটট্রিক করেছিলেন এমবাপ্পে। সেই কারণেই একটি গোল বেশি করে সোনার বুট জিতেছিলেন এমবাপ্পে। আর বিশ্বকাপের সেরা ফুটবলার হিসেবে সোনার বল জিতেছিলেন মেসি।

এবার নিজেদের ষষ্ঠ বিশ্বকাপে খেলতে নামছেন মেসি ও রোনালদো। এখনও পর্যন্ত কোনো ফুটবলার পাঁচবারের বেশি বিশ্বকাপ খেলেননি। মেসি ১৩ গোল করেছেন। রোনালদো করেছেন ৮ গোল। নিজের তৃতীয় বিশ্বকাপে নামবেন এমবাপ্পে। ইতিমধ্যেই ১২ গোলের মালিক তিনি। অর্থাৎ, তিন তারকারই সম্ভাবনা রয়েছে মিরোস্লাভ ক্লোজে (১৬ গোল)-কে ছাপিয়ে বিশ্বকাপে সর্বাধিক গোলের মালিক হওয়ার।

পাশাপাশি মেসি ও এমবাপ্পের সামনে রয়েছে জোড়া বিশ্বকাপ জেতার সুযোগ। এমবাপ্পে ২০১৮ সালের বিশ্বকাপ জিতেছেন। মেসি জিতেছেন ২০২২ সালের বিশ্বকাপ। রোনালদো বা হ্যারি কেন অবশ্য এখনও পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেননি। প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামবেন তারা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪