| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পদত্যাগ করেছেন কোয়েল মল্লিক

reporter
  • আপডেট টাইম: জুন ১১, ২০২৬ ইং | ২১:৫৬:১৪:অপরাহ্ন  |  ৩৫০৩ বার পঠিত
পদত্যাগ করেছেন কোয়েল মল্লিক

এন্টারটেইনমেন্ট ডেস্ক: দিন কয়েক ধরে গুঞ্জন চলছিল টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিকের পদত্যাগ নিয়ে। নতুন খবর রাজ্যসভার সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দিলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

দিন তিনেক আগে ইমেইলে পদত্যাগ পত্র পাঠান কোয়েল। যদিও উপরাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয় সশরীরে উপস্থিত হতে হবে পদত‍্যাগ পত্র জমা দিতে হবে। তবে ভিপি হাউসে সাক্ষাতের কোনো সময় চাননি কোয়েল।

গেল ফেব্রুয়ারিতে রাজ্যসভা নির্বাচনে প্রার্থিতালিকা ঘোষণা করে তৃণমূল। সেখানে পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার, প্রাক্তন মন্ত্রী বাবুল সুপ্রিয়, সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী ছাড়াও নাম ছিল কোয়েল মল্লিকের। 

এপ্রিলে দিল্লি উড়ে গিয়ে রাজ্যসভার সংসদ সদস্য পদে শপথ নেন কোয়েল। রাজনীতিতে যোগদান প্রসঙ্গে সে সময় বলেছিলেন, “অনেক ভেবে যে সিদ্ধান্ত নিয়েছিলাম, তা নয়। এটা তো একটা মহৎ দায়িত্ব, দেশের সেবা, মানুষের সেবা— এর থেকে তো বড় মহৎ কাজ হতে পারে না। সেই জায়গা থেকে আমি নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে করি যে, আমার নাম মনোনীত হয়েছে এবং আমি এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় আসতে পেরেছি।”

মেয়ের এমন সিদ্ধান্তে রঞ্জিত মল্লিক বলেছিলেন, “কোয়েল বড় হয়েছে। বুঝদার মেয়ে। ওকে আলাদা করে বলার কিছু নেই। খুবই বুদ্ধি নিয়ে কাজ করে। এ ক্ষেত্রেও তেমনই করবে। বাবা হিসাবে যা যা বলার সেটুকু বলেছি। সৎ পথে থেকে ভালো কাজ করুক, এটাই চাওয়া।”

কোয়েলের রাজনীতিতে যোগদানের শুরু থেকেই ফিসফাস চলছিল। কেউ ভাবছিলেন পাঞ্জাবি পরিবারের বধূ কোয়েলকে রাজ্যসবায় নিয়ে ভবানীপুরে পঞ্জাবিদের ভোট ব্যাংক দখলের উদ্দেশ্য ছিল মমতার। কারও কারও মতে রিয়েল এস্টেট ব্যবসায় সুবিধা নিতে মমতার প্রস্তাব মেনে কোয়েলকে রাজ্যসভায় পাঠান তার স্বামী প্রযোজক নিসপাল সিং। কিন্তু সংসদ সদস্য হওয়ার দুই মাসের মধ্যে পদত্যাগ করলেন তিনি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪