| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হঠাৎ চারটি ফ্ল্যাট বিক্রি করলেন কৃতি শ্যানন!

reporter
  • আপডেট টাইম: জুন ১৩, ২০২৬ ইং | ১৭:২১:১৭:অপরাহ্ন  |  ১৮৭৭ বার পঠিত
হঠাৎ চারটি ফ্ল্যাট বিক্রি করলেন কৃতি শ্যানন!

এন্টারটেইনমেন্ট ডেস্ক: বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। নিজের চেষ্টাতেই পরিচিতি তৈরি করেছেন তিনি। ইন্ডাস্ট্রিতে কোনও পারিবারিক যোগাযোগ ছাড়াই যাত্রা শুরু করে তিনি আজ প্রথম সারির অভিনেত্রীদের অন্যতম। 

সামনেই মুক্তি পেতে চলেছে তার বহুচর্চিত সিনেমা ‘ককটেল ২’। নতুন সিনেমার প্রচার নিয়ে ব্যস্ততার মাঝেই ব্যক্তিগত জীবনের কৃতির সম্পত্তি নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।

সম্প্রতি কৃতি তার বোন নূপুর শ্যানন এবং তাদের মা গীতা শ্যানন মিলে মুম্বাইয়ের চারটি আবাসিক ফ্ল্যাট বিক্রি করেছেন। এ সংক্রান্ত নথি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই চারটি ফ্ল্যাট বিক্রি করে পরিবারটির আয় হয়েছে প্রায় ৮ দশমিক ৯ কোটি টাকা।

জানা গেছে, ২০২৬ সালের এপ্রিল মাসেই চারটি সম্পত্তির বিক্রির প্রক্রিয়া সম্পন্ন হয়। সবক’টি ফ্ল্যাটই মুম্বাইয়ের একটি অভিজাত আবাসন প্রকল্পে অবস্থিত। এর মধ্যে দুটি বড় ফ্ল্যাট বিক্রি হয়েছে ৩ দশমিক ২৩ কোটি টাকা করে। প্রতিটি ফ্ল্যাটের আয়তন ছিল প্রায় ৬৫৪ বর্গফুট এবং সঙ্গে ছিল নির্দিষ্ট পার্কিং স্পেস। এই দুটি সম্পত্তির জন্য প্রায় ১৯ দশমিক ৪১ লাখ টাকা করে স্ট্যাম্প ডিউটি এবং ৩০ হাজার টাকা রেজিস্ট্রেশন ফি দেওয়া হয়েছে।

অন্যদিকে, বাকি দুটি ফ্ল্যাট বিক্রি হয়েছে ১ দশমিক ২১ কোটি টাকা করে। যদিও বিক্রির কারণ সম্পর্কে পরিবার বা অভিনেত্রীর পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি, তবে এই লেনদেন যে লাভজনক হয়েছে তা পরিসংখ্যানেই স্পষ্ট।

নথি অনুযায়ী, গীতা শ্যানন ২০১৩ সালের জুলাই মাসে দুটি ফ্ল্যাট কিনেছিলেন মোট ১ দশমিক ৪০ কোটি টাকায়। পরে ২০১৭ সালের জুন মাসে কৃতি ও নূপুর আরও দুটি ফ্ল্যাট কেনেন যার জন্য খরচ হয়েছিল প্রায় ২ দশমিক ৯০ কোটি টাকা। সেই হিসেবে ৯ থেকে ১৩ বছরের মধ্যে সম্পত্তিগুলোর মূল্য প্রায় দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। হিসাব বলছে, দাম বেড়েছে প্রায় ১০৭ শতাংশ। ফলে এই বিক্রির মাধ্যমে শ্যানন পরিবার উল্লেখযোগ্য আর্থিক লাভের মুখ দেখেছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪