| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী

reporter
  • আপডেট টাইম: জুন ১৩, ২০২৬ ইং | ২১:৫০:২১:অপরাহ্ন  |  ২৯৮১ বার পঠিত
জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী

স্টাফ রিপোর্টার: ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে এক উন্মাদনা। সেই উন্মাদনার হাওয়া থেকে বাদ পড়েন না শোবিজ তারকারাও। এবার প্রিয় দল ব্রাজিলের প্রতি নিজের সমর্থনের কথা জানালেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। 

সামাজিকমাধ্যমে এক পোস্টের মাধ্যমে তিনি স্পষ্ট করেছেন, ফল যাই হোক, তার সমর্থন থাকবে সেলেসাওদের পক্ষেই।

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে ব্রাজিলের জার্সি পরা একটি পোস্টার শেয়ার করেন বুবলী। হলুদ-সবুজ রঙের সেই জার্সিতে ধরা দেওয়া অভিনেত্রীর ছবিটি প্রকাশের পরই ভক্তদের মধ্যে আলোচনার সৃষ্টি হয়।

ছবির ক্যাপশনে হালের জনপ্রিয় এই নায়িকা লেখেন, ‘জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল।’

শুধু প্রিয় দলের প্রতি সমর্থনই নয়, ছোটবেলার ফুটবল আবেগের কথাও স্মরণ করেছেন এই অভিনেত্রী।

ব্রাজিলের কিংবদন্তি কয়েকজন ফুটবলারের নাম উল্লেখ করে তিনি লেখেন, ‘আহা! সেই ছোট্টবেলার ইমোশন (রোনালদো, কাকা, রবিনহো, রোনালদিনহো)।’

এদিকে, শুটিং থেকে দূরে মাতৃত্বকালীন বিরতি কাটাচ্ছেন বুবলী। পুত্র বীরের পর এবার কন্যা সন্তানের মা হয়েছেন এই চিত্রনায়িকা শবনম বুবলী। গত ১১ মে তার মেয়ের জন্ম হয়েছে। মেয়ের নাম রেখেছেন শার্লিন খান।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪