| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাঁচ জেলায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার

reporter
  • আপডেট টাইম: জুন ১৪, ২০২৬ ইং | ০২:৫০:৫৭:পূর্বাহ্ন  |  ১০০৭৭ বার পঠিত
পাঁচ জেলায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট, খুলনা, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল জেলায় চলমান পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে বাস মালিক সমিতি। শনিবার (১৩ জুন) রাতে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রূপসা বাস মালিক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন জানান, সন্ধ্যার পর বাগেরহাট জেলা প্রশাসকের সঙ্গে তাদের দাবি ও কর্মসূচি নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলা প্রশাসক মালিক সমিতির উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেন এবং এ জন্য এক মাস সময় দেওয়ার অনুরোধ জানান।

তিনি বলেন, জেলা প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে বাস মালিক সমিতি ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, আলোচনার মাধ্যমে বাস মালিক সমিতি তাদের কর্মসূচি এক মাসের জন্য স্থগিত করেছে। এ সময়ের মধ্যে তাদের দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এর ফলে বাগেরহাট, খুলনা, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল জেলায় বাস চলাচল স্বাভাবিক হতে যাচ্ছে এবং যাত্রীদের দুর্ভোগের অবসান হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪