| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাট জেলা হাসপাতালে ১০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: জুন ১৪, ২০২৬ ইং | ১৪:১৮:৩৪:অপরাহ্ন  |  ৪০৫০ বার পঠিত
বাগেরহাট জেলা হাসপাতালে ১০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি: সারাদেশের ১০টি হাসপাতালে আইসিইউ ইউনিট চালুর অংশ হিসেবে বাগেরহাটের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন বন্ধ থাকা ১০ শয্যার আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট)-এর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং সংকটাপন্ন রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে এ ইউনিট চালু করা হয়েছে।

রোববার (১৪ জুন) সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন ভার্চুয়ালি যুক্ত হয়ে আইসিইউ ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ। তিনি বলেন, আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের উদ্যোগে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন আইসিইউ ইউনিট চালু করা হচ্ছে। এর ফলে বাগেরহাটের রোগীদের উন্নত চিকিৎসার জন্য আর দূরবর্তী হাসপাতালে যেতে হবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও উন্নয়ন এবং মানবসম্পদ ব্যবস্থাপনা) অনুপ দাস, সিভিল সার্জন ডা. আ. স. ম. মাহাবুবুল আলম, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমদ্দার এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার। এছাড়াও হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা জানান, আইসিইউ ইউনিট চালুর মাধ্যমে গুরুতর অসুস্থ রোগীদের জরুরি ও নিবিড় পরিচর্যা সেবা নিশ্চিত করা সম্ভব হবে। বিশেষ করে শ্বাসকষ্ট, হৃদরোগ, দুর্ঘটনাজনিত জটিলতা এবং অন্যান্য সংকটাপন্ন রোগীদের চিকিৎসায় এ ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দীর্ঘদিন বন্ধ থাকার পর আইসিইউ ইউনিট চালু হওয়ায় জেলার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪