| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টাঙ্গাইলের কালিহাতীসহ পৃথক অভিযানে আটক ৩

reporter
  • আপডেট টাইম: জুন ১৪, ২০২৬ ইং | ১৭:৩০:২৬:অপরাহ্ন  |  ৩৩১৭ বার পঠিত
টাঙ্গাইলের কালিহাতীসহ পৃথক অভিযানে আটক ৩

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও হেরোইন উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। 

রোববার (১৪ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

প্রথম অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী উপজেলার নাগবাড়ি ইউনিয়নের কদিমখশিল্লা গ্রামে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রাশিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে স্থানীয় বাসিন্দা মো. জাহিদ মিয়ার (৫৪) বাড়ি থেকে ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে জাহিদ মিয়ার পুত্রবধূ মারফুজা সুলতানাকে (২৪) আটক করা হলেও প্রধান অভিযুক্ত জাহিদ মিয়া কৌশলে পালিয়ে যান। পরে আটক মারফুজা সুলতানা ও পলাতক জাহিদ মিয়ার বিরুদ্ধে কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। 

এদিকে একই দিনে টাঙ্গাইল সদর উপজেলার কান্দাপাড়া চার রাস্তার মোড় এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে আরেকটি মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিব হাসান ও মোছা. ফারহানা আরেফীন জুঁইয়ের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অংশ নেন।

অভিযানে হেরোইনসহ হাতিলা এলাকার মো. হাবিবুর রহমান (৩৫) এবং কায়মারা এলাকার জাহিদুল (২৮) নামে দুইজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে অপরাধ প্রমাণিত হওয়ায় হাবিবুর রহমানকে তিন মাস এবং জাহিদুলকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। রায় কার্যকরের জন্য তাদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/ মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪