| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবলীগ নেতা আটক

reporter
  • আপডেট টাইম: জুন ১৪, ২০২৬ ইং | ২০:১৮:১৪:অপরাহ্ন  |  ২০১১ বার পঠিত
দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবলীগ নেতা আটক

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সিকান্দার আলীকে (৪০) আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (৫৮ বিজিবি)।

রোববার (১৪ জুন) সকালে উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়াল পাড়া গ্রামের এলাকা থেকে তাকে আটক করেন।আটককৃত, সিকান্দার আলী সীমান্ত ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও গোয়াল পাড়া গ্রামের বাসিন্দা।

বিকেল সাড়ে ৫টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর মেদিনীপুর বিওপির একটি টহল দল গোয়ালপাড়া গ্রামের মোতালেব মাস্টারের আম বাগানের পাশের কাঁচা রাস্তায় অবস্থান নেয়। এ সময় মোটরসাইকেলযোগে ওই এলাকা অতিক্রম করার সময় সিকান্দার আলীকে থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে তার কাছ থেকে ৭৯৩ দশমিক ৬৯ গ্রাম ওজনের বিভিন্ন আকারের মোট ৮ পিস স্বর্ণ উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ৪টি সম্পূর্ণ স্বর্ণের বার, ৩টি ভাঙা বার এবং ১টি ভাঙা টুকরা। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৯ লাখ ৪৬ হাজার ৪০৬ টাকা।

এছাড়া চোরাচালানের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। 

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন যে, স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। আটক ব্যক্তিকে উদ্ধার করা মালামালসহ জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। পাশাপাশি জব্দ করা স্বর্ণ চুয়াডাঙ্গা জেলা সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

রিপোর্টার্স২৪/ মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪