| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুড়িগ্রামে ১৫ দিনব্যাপী সমাজসেবার বিশেষ প্রশিক্ষণ শুরু

reporter
  • আপডেট টাইম: জুন ১৫, ২০২৬ ইং | ১৪:৩৭:০৫:অপরাহ্ন  |  ২৪৬৫ বার পঠিত
কুড়িগ্রামে ১৫ দিনব্যাপী সমাজসেবার  বিশেষ প্রশিক্ষণ শুরু

কুড়িগ্রাম প্রতিনিধি: অনগ্রসর জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে কুড়িগ্রামে ১৫ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সদস্যরা অংশগ্রহণ করছেন।

সোমবার (১৫ জুন) সকালে কুড়িগ্রাম শহরের ‘আলোর ভুবন’-এ জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রশিক্ষণে হরিজন, কামার, রবিদাস, জেলে, বাদ্যকর ও হিজড়া সম্প্রদায়ের মোট ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক এ কে এম মনিরুজ্জামান এবং রাজারহাট উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মোছা. ববিতা খাতুন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হুমায়ুন কবির।

জেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হুমায়ুন কবির বলেন, প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের পশুপালন, মাশরুম চাষ ও কুটিরশিল্প বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়া হবে। ১৫ দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা কর্মসংস্থান সৃষ্টি ও আয়বর্ধক কার্যক্রমে যুক্ত হয়ে নিজেদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন বলে আশা করা হচ্ছে।

প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বলেন, সমাজের অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করতে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ তাদের আত্মনির্ভরশীল হওয়ার পথকে আরও সুগম করবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪