| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামালপুরে মৎস্য খাতের উন্নয়ন নিয়ে সেমিনার

reporter
  • আপডেট টাইম: জুন ১৫, ২০২৬ ইং | ১৯:৪৩:২৪:অপরাহ্ন  |  ২৩৪৬ বার পঠিত
জামালপুরে মৎস্য খাতের উন্নয়ন নিয়ে সেমিনার

মেলান্দহ প্রতিনিধি: আগামীর মৎস্য খাতে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় শীর্ষক একটি দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।

সোমবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে দেশের ও বিদেশের গবেষক, শিক্ষক এবং বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আমির হোসেন। ফিশারিজ বিভাগের চেয়ারম্যান ড. সাদিকুর রহমান ইমনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. শাহজাহান, ফ্রান্সের ন্যান্সি লরিয়েন বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর ড. থমাস লেকুক এবং প্রাণিবিদ্যা বিষয়ক গবেষক ইঞ্জিনিয়ার ইয়ান্নিক লিদুর প্রমুখ।

সেমিনারে বক্তারা মৎস্য খাতের টেকসই উন্নয়নে জলবায়ু পরিবর্তনের প্রভাব, বৈশ্বিক সংঘাত ও পারমাণবিক ঝুঁকির কারণে পরিবেশগত ভারসাম্যহীনতা, পানির গুণগত মান রক্ষা এবং প্লাস্টিক দূষণ হ্রাসের মতো বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেন। তাঁরা বলেন, এসব চ্যালেঞ্জ মোকাবেলা না করতে পারলে ভবিষ্যতে মৎস্য সম্পদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

বক্তারা আরও বলেন, নিরাপদ ও মিঠাপানির উৎস সংরক্ষণ, আধুনিক প্রযুক্তিনির্ভর মৎস্য চাষ এবং পরিবেশবান্ধব নীতি গ্রহণের মাধ্যমে দেশের মৎস্য খাতকে টেকসই ও লাভজনক করা সম্ভব।

দিনব্যাপী এ সেমিনারের শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা অংশ নেন এবং বিভিন্ন সেশনে মৎস্য খাতের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।

রিপোর্টার্স২৪/ মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪