| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

reporter
  • আপডেট টাইম: জুন ১৬, ২০২৬ ইং | ১৬:১০:২৫:অপরাহ্ন  |  ১৫১৫ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ফজলুর রহমান (৪৮) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।  

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার শৌলা দোগাছী (লিটলডোবা) গ্রামে এই ঘটনা ঘটে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ফজলুর রহমান গত ১২-১৩ বছর ধরে মানসিক রোগে ভুগছিলেন। ঘটনার দিন সকাল নয়টার দিকে পরিবারের সদস্যরা নিজ নিজ কাজে এবং লাহিড়ী বাজারে চাল কিনতে যান। দুপুর ১২টার দিকে তাঁর ছয় বছর বয়সী ছোট ছেলে রিমন স্কুল থেকে বাড়ি ফিরে ঘরের ভেতর বাবাকে নাইলনের রশিতে ঝুলতে দেখে চিৎকার শুরু করে। 

পরে স্থানীয় লোকজন ছুটে এসে ফজলুর রহমানকে নিচে নামান এবং বুঝতে পারেন যে তিনি ততক্ষণে মারা গেছেন।

এই ঘটনায় নিহতের বড় ছেলে মো. মেহের আলী (২৩) বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা  করেছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিনের মানসিক অসুস্থতার কারণেই তিনি সবার অগোচরে আত্মহত্যা করেছেন এবং এই মৃত্যু নিয়ে তাদের কোনো অভিযোগ বা সন্দেহ নেই। পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করছে।

রিপোর্টার্স২৪/ মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪