| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানিকগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে ক্রীড়া উৎসব

reporter
  • আপডেট টাইম: জুন ১৬, ২০২৬ ইং | ১৬:৩৬:২৫:অপরাহ্ন  |  ১২৬৯ বার পঠিত
মানিকগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে ক্রীড়া উৎসব

মানিকগঞ্জ প্রতিনিধি: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অংশগ্রহণে মানিকগঞ্জে ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিস এ আয়োজন করে।

সোমবার (১৬ জুন) সকাল ১১টায় জেলা ক্রীড়া সংস্থার মিলনায়তনে উৎসবের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

এ সময় তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সমাজের বোঝা নয়, বরং তারা দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের বিকাশ ও প্রতিভা প্রকাশের সুযোগ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। খেলাধুলা তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সামাজিক সম্পৃক্ততা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা বলেন, এ ধরনের আয়োজন শিশুদের প্রতিভা বিকাশের পাশাপাশি পরিবার ও সমাজে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল বাতেন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ-জহুরা।

এ সময় সংশ্লিষ্ট অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উৎসব শেষে বিভিন্ন খেলায় বিজয়ী বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

রিপোর্টার্স২৪/ মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪