| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে অর্থনৈতিক ইউনিট ১ লাখ ৩১ হাজারের বেশি

reporter
  • আপডেট টাইম: জুন ১৬, ২০২৬ ইং | ১৭:১৭:১৪:অপরাহ্ন  |  ৮১০ বার পঠিত
বাগেরহাটে অর্থনৈতিক ইউনিট ১ লাখ ৩১ হাজারের বেশি

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’ জাতীয় প্রতিবেদন বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. রাসিউল ইসলাম।

উপস্থাপিত প্রবন্ধে জানানো হয়, পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর চূড়ান্ত ফলাফল অনুযায়ী দেশে অর্থনৈতিক প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে ১ কোটি ১৭ লাখে পৌঁছেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাগেরহাট জেলায় মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৪৩৬টি। এর মধ্যে গ্রামীণ এলাকায় রয়েছে ৯৩ হাজার ১৭২টি এবং শহরাঞ্চলে রয়েছে ৩৮ হাজার ২৬৪টি অর্থনৈতিক ইউনিট।

সেমিনারে বক্তারা বলেন, দেশের কৃষি-বহির্ভূত অর্থনীতির কাঠামোগত পরিবর্তন নিরূপণ এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর মৌলিক তথ্য সংগ্রহের লক্ষ্যে দেশব্যাপী এ শুমারি পরিচালনা করা হয়েছে। ‘পরিসংখ্যান আইন, ২০১৩’-এর আওতায় পরিচালিত এ বৃহৎ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে বলেও তারা উল্লেখ করেন।

বক্তারা আশা প্রকাশ করেন, অর্থনৈতিক শুমারি থেকে প্রাপ্ত তথ্যভাণ্ডার দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, নীতিনির্ধারণ এবং গবেষণামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রিপোর্টার্স২৪/ মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪