| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাবেক নেতা ফজল গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জুন ১৬, ২০২৬ ইং | ১৭:৩৮:৪০:অপরাহ্ন  |  ৯৩৮ বার পঠিত
নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাবেক নেতা ফজল গ্রেপ্তার

নেত্রকোণা : নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও জেলা আওয়ামী যুবলীগের নেতা ফজলুর রহমান ফজলকে মডেল থানার পুলিশ গ্রেপ্তার করেছেন। 

আজ মঙ্গলবার দুপুরের দিকে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আল মামুন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ সূত্রে জানা যায়, ফজলুর রহমান ফজলকে গত রাতে আনুমানিক সাড়ে ১২টার দিকে জেলা শহরের চকপাড়া এলাকায় নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২৫ সালের ৬ মে নেত্রকোণা মডেল থানায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামী ফজল।

এছাড়াও চলতি মাসে জেলা শহরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের ঘটনায় ১১জুন-২০২৬ তারিখে নেত্রকোণা মডেল থানায় দায়ের করা মামলায় এজাহার নামীয় আসামী অমিত সরকার ও সন্দেহজনক আসামী মিম সরকারকে গ্রেফতার করা হয়েছে।

অফিসার ইনচার্জ মোঃ আল মামুন সরকার আরও জানান, আজ মঙ্গলবার দুপুরের দিকে নেত্রকোণা আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪